Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে রাজনৈতিক উত্তাপ, স্কুলে পরিচয় যাচাইয়ের নির্দেশনা

ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যু নিয়ে রাজনীতি তুঙ্গে। দিল্লি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (এমসিডি) এই বিষয়ে পদক্ষেপ নিতে শুরু করেছে। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সন্তানদের খুঁজে বের করতে দিল্লির সমস্ত স্কুলে নির্দেশনা দেওয়া হয়েছে।



এমসিডি কর্তৃপক্ষ স্কুলগুলোকে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ায় সঠিক পরিচয় যাচাই এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়। এর আগে, ১২ ডিসেম্বর একটি ভার্চুয়াল বৈঠকে এই নির্দেশাবলী নিয়ে আলোচনা হয়, যেখানে এমসিডি কমিশনারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেকান হেরাল্ডের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের জন্ম সনদ না দেওয়ার জন্য দিল্লির জনস্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

এমসিডি’র ডেপুটি কমিশনার বিপি ভরদ্বাজ জানিয়েছেন, শিক্ষা দফতর যেন অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে নিশ্চিত করে যে তারা পৌরসভা অন্তর্গত কোনো স্কুলে ভর্তি না হয়।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, এই পদক্ষেপের ফলে দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যু নতুন করে আলোচনায় এসেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ